About Us

           শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে পরিবর্তন । তাই স্বামীজির ভাষায় – “ Education is the manifestation of perfection already in men” অর্থাৎ শিশু বা শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধনই হল শিক্ষা।

          শিক্ষার এই লক্ষকে বা ধারনাকে বাস্তবে রূপায়িত করতে উত্তর দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র রায়গঞ্জ শহরের বুকে গড়ে উঠেছে এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষাঙ্গনে রেইনবো মডার্ন স্কুল (উঃ মাঃ) নামে পরিচিত । এখানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই প্রদান করা হয় না, শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন তথা সর্বাঙ্গীণ বিকাশের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলী যেমন- নাচ, গান, অঙ্কন, NCC, YOGA, ক্যারাটে , কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে যাতে করে শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করতে পারে এবং  সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। আধুনিক শিক্ষার অন্যতম হাতিয়ার স্মার্ট ক্লাসরুম এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আরও প্রাণবন্ত করে তুলেছে।

         আমাদের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য মেধা বাছাই নয়, মেধা তৈরি করা , শিক্ষার বিকল্প শিক্ষাই, প্রকৃত মানুষ হওয়ার জন্য চাই নীতি , আদর্শ ও সু শিক্ষা আর সেদিকেও আমাদের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাগণ যত্নশীল। আশাকরি আপনাদের সুচিন্তিত পরামর্শ ও পূর্ণ সহযোগিতা পেলে  রেইনবো মডার্ন স্কুল একদিন হয়ত সারা পশ্চিমবঙ্গে তার নিজের আলো বিচ্ছুরিত করবে।

      প্রিন্সিপাল

    ওয়াজেদুল  হক

                                                                                                                রেইনবো মডার্ন স্কুল (উঃ মাঃ)